বিনোদন

হেনস্তার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

হেনস্তার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এক অনাকাঙ্ক্ষিত ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি ভয়াবহ হেনস্তার শিকার হন।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মিমি চক্রবর্তী।

বনগাঁয় আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি চক্রবর্তী। ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাস এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে হেনস্তার শিকার হন এই অভিনেত্রী।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো এমন আচরণের শিকার হইনি। এটি আমার জীবনের অন্যতম তিক্ত অভিজ্ঞতা।’

images (1).jfif

তিনি আরও বলেন, বর্তমানে অনেক দর্শক মনে করেন মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই ধরনের মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের আপত্তিকর আচরণের শিকার হন। একের পর এক শিল্পীর সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তিতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।