বিনোদন
দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি: পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আগেই জানিয়েছিলেন, খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় দুধের তৈরি যেকোনো খাবার। বিশেষ করে দুধ-কলা-ভাত বেশি পছন্দ করেন পরীমণি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত জীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।
পরীমণি বলেন, ‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের স্মৃতি গুলো বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন করা সবকিছু উনাকে ঘিরেই ছিল আমার। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন একটা ফিকে ফিকে লাগছে।’
নিজের ইফতার প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারিতে ভাজাপোড়া খাওয়া হয় না, শরবত আর খেজুর দিয়েই সেরে ফেলি।’
তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস আমার নেই। তবে নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার মতে, ‘আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের সিনেমা আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার।’
নতুন কাজ নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আপাতত যে কাজের জন্য আসছি, সেটাকেই ফোকাস করতে চাই। এখনই ঘটা করে সবকিছু বলে দেওয়ার তাড়া নেই। ইনশাআল্লাহ সামনে আপনাদের সব জানাবো।’
উল্লেখ্য, পরীমণির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব।