বিনোদন

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী
ছবিঃ সংগৃহিত

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

রবিবার (০১ মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ কে এম আলমগীর জাহান বলেন, মামলায় শুধু জাহের আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।