বিনোদন

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চাই: ভাবনা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চাই: ভাবনা
আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি লেখালেখি, নাচ ও ছবি আঁকায় পারদর্শী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি উপস্থাপনায়ও নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবারের ঈদুল ফিতরে একটি বিশেষ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ঈদ ও ব্যক্তিজীবন নিয়ে আলাপচারিতায় অংশ নেন তিনি।

এই অভিজ্ঞতার পর আরও বড় পরিসরে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন ভাবনা। তিনি বলেন, ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা রয়েছে তার।

উপস্থাপনায় নিজের শুরুর অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা জানান, ষষ্ঠ শ্রেণিতে থাকাকালীন প্রথমবার সঞ্চালনা করেন তিনি। শুরুতে কিছুটা ভয় কাজ করায় একপর্যায়ে কাজটি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে পরে উৎসাহ পেয়ে আবারও যুক্ত হন এবং শেষ পর্যন্ত প্রশংসা অর্জন করেন।

vabna.jpg

চ্যালেঞ্জিং কাজের প্রতি আগ্রহের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্য, যেসব কাজ তিনি পারেন না, অভিনয়ে সেগুলোই করার চেষ্টা করেন, যাতে নতুন কিছু শেখা যায় এবং নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব হয়।

বর্তমানে বড় ও ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন ভাবনা। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।