বিনোদন

এবার গরুর প্রেমে পড়লেন পরীমনি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:০৩ পিএম

এবার গরুর প্রেমে পড়লেন পরীমনি
ছবিঃ সংগৃহীত

কুরবানির পশুর প্রতি নিজের আবেগের কথা জানিয়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বলেন, ‘আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই। ওকে গোসল করিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে।’ 

কেবল নিজের আনন্দ নয়, ঈদের বড় আনন্দ তিনি খুঁজে পান মাংস বিতরণেও। ‘গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করতে অনেক ভালো লাগে’ বলেন তিনি।

এফডিসিতে কুরবানি দেওয়ার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির সবার সঙ্গে কুরবানি করেছি। আমি চাই, সহশিল্পীরা যেন আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এখন আবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’