বিনোদন

আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি: দীঘি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:০১ এএম

আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি: দীঘি
ছবিঃ সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের এক সময়ের দর্শকপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে রুপালি পর্দায় অভিনয় করা এই নায়িকা এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন তিনি। 

এবার এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দীঘি। 

একসময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, জীবনে প্রেম করার সুযোগই পাননি।

পডকাস্টে উপস্থাপক জানতে চান, “তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?” জবাবে দীঘি বলেন, “আমি ওভাবে কখনো প্রেম করিনি।”

পরে উপস্থাপক আবারও প্রশ্ন করলে হাসতে হাসতে তিনি বলেন, “আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি।”

এরপরও প্রশ্নের মুখে দীঘি জানান, সুযোগের আড়ালেও কোনো প্রেম হয়নি। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। তাই অনেক রেস্ট্রিকশনের মধ্যে বড় হয়েছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।”

অভিনেত্রী জানান, পরিবারের সদস্যরা শুধু তাকে নজরদারিতেই রাখতেন না, স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন। তার ভাষ্য, দীর্ঘদিনের এই কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রেম করার মতো সুযোগ বা মানসিক পরিবেশ কোনোটিই তৈরি হয়নি।

যদিও অতীতে দীঘিকে ঘিরে একাধিক প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

তবে সেই সময়ের মতো এবারও দীঘি স্পষ্ট করেছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। পডকাস্টেও তিনি দাবি করেন, এখন পর্যন্ত তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।