বিনোদন

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা।

ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিজের বান্ধবী বলে জানিয়েছেন পাভেল। তার দাবি, ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই। ওই নারীর সঙ্গে তার বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে, এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।

প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান পাভেল। এরপর বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দায় পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার অভিনয়ের বাইরে ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।