বিনোদন
ফেসবুকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চোরেরা: কুদ্দুস বয়াতি
দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি ‘এই দিন দিন না আরো দিন আছে’ গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি আরও অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় এসেছেন, তবে বর্তমানে গানের জগতে তার সরাসরি উপস্থিতি আগের মতো নেই।
যাইহোক, সোশ্যাল মিডিয়ায় তিনি এখনো সক্রিয় এবং নিয়মিত ইউটিউব চ্যানেলে কনটেন্ট তৈরি করেন। বলা যায়, এই বিকল্প মাধ্যমগুলোই বর্তমানে তার সবচেয়ে বেশি সময়ের বিনিয়োগের জায়গা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে নিয়মিত পোস্ট করতে দেখা যায় কুদ্দুস বয়াতিকে। এছাড়া তিনি প্রবাদবাণী এবং উপদেশমূলক কথাও শেয়ার করেন।
সাম্প্রতিক একটি পোস্টে তিনি চোরদের নিয়ে মন্তব্য করেছেন। গতকাল রাতে ফেসবুকে তিনি লিখেছেন, “ফেসবুকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরেরা। কারণ রাতের ৩টা বাজে চুরি করতে গেলেও কেউ না কেউ সজাগ থাকে।”
কুদ্দুস বয়াতির এই মন্তব্য তার অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার কথাকে সমর্থন করেছেন এবং নিজেদের মতামতও ব্যক্ত করেছেন। কেউ লিখেছেন, “এজন্য হয়তো এখন আর রাতের আধারে চুরি না করে দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাই করে।” আবার কেউ মন্তব্য করেছেন, “অন্ততপক্ষে এটা হলো ফেসবুকের একটি ভালো দিক।”
এই পোস্টের মাধ্যমে বোঝা যায়, কুদ্দুস বয়াতি শুধুমাত্র গানের মাধ্যমে নয়, সামাজিক সচেতনতার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি হালকা হাস্যরসের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছেন।