সারাবিশ্ব

১০ বিদেশি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম

১০ বিদেশি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ১০ জন বিদেশি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে তাদের গোয়েন্দা শাখার অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

বার্তা সংস্থা এএফপি, ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাতে জানায়, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “১০ জন ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।”

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসির দাবি অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে চারজন ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর তথ্য সংগ্রহে জড়িত ছিলেন। অন্যদের একটি রাজতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স