সারাবিশ্ব

টানা ১ মাস ঘুমান যে গ্রামের মানুষ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

টানা ১ মাস ঘুমান যে গ্রামের মানুষ
ছবি: সংগৃহীত

সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টার ঘুমকে স্বাভাবিক ধরা হলেও, বাস্তবে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ টানা এক মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায়। কাজাখস্তানের কালাচি গ্রামের বাসিন্দাদের এই অস্বাভাবিক দীর্ঘ ঘুমের সমস্যার কারণে গ্রামটি বিশ্বজুড়ে 'স্লিপি হোলো' নামে পরিচিতি পেয়েছে।

ghum 2.jpg
কালাচি গ্রামের কোনো ব্যক্তি একবার গভীর ঘুমে আচ্ছন্ন হলে অন্তত এক মাস আর জাগে না।

কিন্তু তাই বলে টানা এক মাস ঘুম, শুনে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হয় এই গ্রামে। 

জানা যায়, কালাচি গ্রামের কোনো ব্যক্তি একবার গভীর ঘুমে আচ্ছন্ন হলে অন্তত এক মাস আর জাগে না। গ্রামের প্রায় ৬০০ জন বাসিন্দার মধ্যে প্রায় ১৪ শতাংশ এই দীর্ঘ ও গভীর ঘুমের সমস্যায় আক্রান্ত। এই গ্রামের কিছু মানুষের অবস্থা এতই গুরুতর যে, ঘুমিয়ে পড়লে বহু চেষ্টার পরেও তাদের আর জাগানো যায় না।

গ্রামের মানুষ অবশ্য এই দীর্ঘ ঘুম উপভোগ করেন না, বরং এতে ভীষণ কষ্ট পান। অনেক সময় এমনও হয়েছে যে, কেউ রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়েছেন এবং বহু মাস সেখানেই ঘুমিয়ে কাটিয়েছেন।

ghum 3.jpg
গ্রামটি পূর্বে পরিত্যক্ত একটি ইউরেনিয়াম খনির পাশে অবস্থিত ছিল

রহস্যের সমাধান:

বৈজ্ঞানিক গবেষণায় এই অস্বাভাবিক ঘুমের কারণ উদ্ঘাটন করা হয়েছে। জানা যায়, গ্রামটি পূর্বে পরিত্যক্ত একটি ইউরেনিয়াম খনির পাশে অবস্থিত ছিল। খনি থেকে নির্গত বাতাস, যেখানে উচ্চ মাত্রায় কার্বন মনোক্সাইড গ্যাস ছিল, তা গ্রামের মানুষকে আক্রান্ত করত।

এই গ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়, যা বৈজ্ঞানিকভাবে এনসেফালোপ্যাথি নামে পরিচিত।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশের পর কাজাখস্তান সরকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ২০১৫ সালের দিকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করার পদক্ষেপ নেয়।