সারাবিশ্ব

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৫২ এএম

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: রয়টার্স

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি চেয়েছিল এবং তা মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে। ইতোমধ্যে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিয়ে ইরান থেকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

তবে স্টারমার স্পষ্ট করে দেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। তার ভাষ্য, হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্রের উৎসস্থল—যেমন সংরক্ষণাগার বা উৎক্ষেপণ কেন্দ্র—লক্ষ্যবস্তু হতে পারে।

তিনি জানান, ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। এ সিদ্ধান্তের উদ্দেশ্য ইরানকে আঞ্চলিক হামলা থেকে নিবৃত রাখা এবং বেসামরিক মানুষের জীবন সুরক্ষিত রাখা।

সূত্র: বিবিসি