সারাবিশ্ব

‘নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

‘নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও কড়া বক্তব্যের লড়াই দেখা গেছে। ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হানবে।

এ হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা