সারাবিশ্ব
মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত
আইআরজিসি গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। ছবি: সংগৃহীত
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এই তথ্য প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মজিদ খাদেমি প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, তার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আইআরজিসি।
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন