সারাবিশ্ব

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৬  


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২২ এএম

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৬  
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, বুধবার রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে জরুরি সেবা কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ জন শিশু রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

প্রাথমিক তথ্যে জানা যায়, বাসটি কেপটাউন থেকে ইস্টার্ন কেপের উদ্দেশে ৭৮ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথে টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।