সারাবিশ্ব

হিমালয়ের বরফ ধস ও বন্যা, বাংলাদেশসহ ৮ দেশের জন্য বড় সতর্কবার্তা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

হিমালয়ের বরফ ধস ও বন্যা, বাংলাদেশসহ ৮ দেশের জন্য বড় সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বত সীমান্তে আকস্মিক বরফ ধস ও ভয়াবহ বন্যার ঘটনায় বাংলাদেশসহ হিমালয় অঞ্চলের ওপর নির্ভরশীল আটটি দেশের জন্য বড় ধরনের সতর্কবার্তা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের বরফ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

হিমালয়ের উঁচু এলাকায় বরফ ধস বা পাহাড়ি ঢল শুরু হলে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার নিম্নপ্রান্তে অবস্থান হওয়ায় উজানের ঢলের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে আকস্মিক বন্যা, নদীভাঙন এবং অসময়ে পাহাড়ি ঢলের ঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে শুধু দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলার পরিবর্তে আঞ্চলিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তানসহ হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পাহাড়ি আবহাওয়ার আগাম তথ্য এবং নদীর গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য আদানপ্রদান জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সময়মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস