সারাবিশ্ব

‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা
হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত

শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে। ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ জামায়াত জিততে পারবে না বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, ‘জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। অন্য দল তাদেরকে সহায়তা করেছে। নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’

বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ ‘অনেক বড় ভুল’ করেছে উল্লেখ করে সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও খারাপ হবে।’