সারাবিশ্ব

ইরানকে হরমুজ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

ইরানকে হরমুজ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান
ছবি: সংগৃহীত

ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা এ আহ্বান জানান বলে দেশটির একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

শনিবার (১১ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। সেখানে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেও চলমান আলোচনাকে হোয়াইট হাউস যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তেহরানের দাবি অনুযায়ী কট্টরপন্থিদের একটি ‘বিপথগামী’ গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে চলমান আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।

এ ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।