সারাদেশ
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন
বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান নিহতের স্বজনদের হাতে গাভীটি তুলে দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে আহত ফিরোজা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।