আইন আদালত
মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ছবিঃ সংগৃহিত
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।
আজ শনিবার (১৪ মার্চ) বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন জানান, শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময়ে তার স্ত্রীসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আইন আদালত নিয়ে আরও পড়ুন