জাতীয়
দুদকের দুই কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তাকে রিজার্ভ শাখায় বদলি করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ শাখার পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলিকৃতরা হলেন- দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মোহাম্মদ জুলফিকার।
তাদের দুদকের প্রধান কার্যালয়ের রিজার্ভ শাখায় বদলি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন