জাতীয়
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গত ৩ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলও যুক্ত রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে আলোচনা থাকলেও, শারীরিক অবস্থা বিবেচনায় এখনও এ বিষয়ে অনুমোদন দেয়নি মেডিকেল বোর্ড।