জাতীয়

রবিবার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

রবিবার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।  

নির্বাচন কমিশনার বলেন, আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে আমরা (কমিশনের সব সদস্য) দেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসব।

তিনি আরও বলেন, এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করা হবে।

বিশ্লেষকদের মতে, বৈঠকটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ইসির পদক্ষেপ ও পরিকল্পনা ব্যাখ্যা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে।