জাতীয়

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির আগেই শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন। ফলে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার শেখ মো. সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল।