জাতীয়

পরীক্ষার ফল অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৩০ এএম

পরীক্ষার ফল অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড 
ছবিঃ সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে প্রণীত ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশোধিত আইনে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধ পরিবর্তনকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। 

 
অন্যদিকে, মন্ত্রিসভার বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ যুগোপযোগী করা হচ্ছে।

প্রস্তাবিত আইনে জুয়াখেলা, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি, বুকমেকার এবং ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।