জাতীয়
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০
ছবিঃ সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬৬ জন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৭৬৬ জন।
জাতীয় নিয়ে আরও পড়ুন