জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের কার্যক্রম এবং বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বিচার বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

উল্লেখ্য, চলতি মাসের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরদিন, ২৩ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।