জাতীয়

কারা অধিদপ্তরের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম

কারা অধিদপ্তরের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি
ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের ৪ জন ডিআইজি প্রিজন্সকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগ-২, গাজীপুরের ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে কারা অধিদপ্তরে বদলি করা হয়েছে। কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্স মো. আলতাফ হোসেনকে খুলনা বিভাগীয় সদর দপ্তরে পাঠানো হয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগের ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে ঢাকা বিভাগ-২, গাজীপুরে এবং খুলনা বিভাগের ডিআইজি প্রিজন্স মনির আহমেদকে রংপুর বিভাগীয় সদর দপ্তরের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।