জাতীয়
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি হলেন পিরোজপুরের ডিসি
ছবি: সংগৃহীত
দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন