রাজনীতি

আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: সংগৃহীত

গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। ৫ আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা ছিল অনুপ্রেরণাদায়ক। তিনি কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে নোংরা ভাষায় আক্রমণ করেননি; বরং স্বাভাবিক ও শালীন ভাষায় বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া এক রাজনৈতিক সংস্কৃতি। তারা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল, ব্যাংকগুলো শূন্য করেছে, বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। এখন সেই লোভে তারা আবারও ফিরে আসতে চায়। এজন্য তারা লকডাউনের নামে আন্দোলন দিয়ে দেশে আগুন জ্বালাচ্ছে। মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের- সেটি তারা আবারও প্রমাণ করেছে।’

রিজভী অভিযোগ করেন, রাষ্ট্রক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ একই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল।