রাজনীতি
কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি সেটি গ্রহণ করতে পারছেন। বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না-এ বিষয়ে মেডিকেল বোর্ডের মতামত নেওয়া হচ্ছে। বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।”
গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “বেগম জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান দেবেন না। চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।”