রাজনীতি

স্যালুট দিয়ে ভাইরাল সেই রিকশাচালক নিচ্ছেন এনসিপির মনোনয়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

স্যালুট দিয়ে ভাইরাল সেই রিকশাচালক নিচ্ছেন এনসিপির মনোনয়ন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে স্যালুট জানিয়ে দেশজুড়ে ভাইরাল হয়েছিলেন রিকশাচালক মোহাম্মদ সুজন। জুলাই বিপ্লবের সেই দৃশ্য বহু মানুষের মনে সাহস, সংহতি ও সমর্থনের প্রতীক হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার সেই মুহূর্ত সাধারণ মানুষের মধ্যে বিরল সাড়া ফেলে।

এবার সেই সুজনই নামছেন রাজনীতির মাঠে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

জুলাই আন্দোলনে আলোচনায় আসা এই রিকশাচালকের রাজনীতিতে প্রবেশ সাধারণ মানুষের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন বলে জানা গেছে।

সুজনের মতে, জনগণের পাশে দাঁড়ানোর জন্যই তার এই নতুন পথচলা। তার মনোনয়ন সংগ্রহকে ঘিরে স্থানীয়ভাবে ইতোমধ্যে উৎসাহ তৈরি হয়েছে।