রাজনীতি
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ
বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ-সদস্য নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কার্যালয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি ৫ অনুযায়ী স্পীকারই নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে ডেপুটি স্পীকার, বিরোধী দলের চীফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।