রাজনীতি
ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন। এসময় তিনি পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন।
মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল চলাকালে পথে মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।