রাজনীতি
হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিএনপির এই শীর্ষ নেতার দ্রুত সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেছেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন