রাজনীতি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ এএম

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা 
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তার পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এর আগে, গতকাল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ অনেকে উপস্থিত ছিলেন।