রাজনীতি

নাহিদ ভাই, সেদিন প্রতিবাদ করেননি কেন: হামিম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

নাহিদ ভাই, সেদিন প্রতিবাদ করেননি কেন: হামিম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরুর সময় ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা—যাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত এমপিরা রয়েছেন।

তবে নাহিদ ইসলাম—যিনি সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন—রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেয়ার সময় কোনো আপত্তি জানাননি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদল-এর সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। 

হামিমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

নাহিদ ভাই, সেদিন প্রতিবাদ করেননি কেন? ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আপনাকেসহ সকল উপদেষ্টাকে। তখন কি জুলাই গাদ্দারি হয়েছিল না?
বরং, জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্খিত বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াকআউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সাথে আপনারা গাদ্দারি করেছেন...।

টটটট.jpg