রাজনীতি
এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা’র মৃত্যু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রাফিয়া ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। এনসিপির মিডিয়া উইং তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।
রাজনৈতিক ও শিক্ষাজীবনে তিনি দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। ২০২৪ সালের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পরে এনসিপির রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দুই শিশু সন্তানের মা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
রাজনীতি ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।