রাজনীতি
চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি নুরুল আজিম রনির ছবি দেখা গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে ছাত্রলীগের আনুমানিক ৫০-৬০ জন নেতাকর্মী মিছিল করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এদিকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, আমাদের এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। পুলিশ ছাড়াও এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কাছ থেকেও এমন তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি হয়ত অন্য জায়গার হতে পারে।