প্রবাস
কুয়েত থেকে একদিনে এলো ৩০ প্রবাসীর মরদেহ
কুয়েত থেকে দেশে ফিরেছে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছায়।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ কুয়েত এয়ারলাইনসের ওই ফ্লাইটটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।
এদিকে একই দিন পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী ফ্লাইট একাধিকবার বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে মরদেহগুলো দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে একসঙ্গে মরদেহগুলো ফিরিয়ে আনা হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।