প্রবাস
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল-বৃষ্টির স্মরণে শোকসভা
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ২ বাংলাদেশি পিএইডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর ঘটনায় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকেরা জড়ো হয়ে শোক প্রকাশ করেন। ক্যাম্পাসে শত শত মানুষ জড়ো লিমন ও বৃষ্টির ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জনান। এসময় সবাই তাদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেন।
নিহতের সহপাঠী ওমর হোসাইন বলেন, তারা খুবই দয়ালু এবং বন্ধুসুলভ ছিল। দোয়া করি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।
অন্যদিকে, যুক্তরাষ্টের প্রশাসনিক কর্মকর্তা শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, তাদের যেভাবে বারবার ছুরিকাঘাত করা হয়েছে, তা দেশের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
এছাড়াও আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টিকে সম্মান জানানো হবে। তাদের নাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে যুক্ত করা হবে, যেখানে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ করা হয়।
এর আগে, গতকাল শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দুতাবাস জামিল আহমেদ লিমনের পর নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান। জামিলের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে, দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। আর বৃষ্টির মরদেহ ইতোমধ্যে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হন। পরে উভয়কেই হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানায়, জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।