ধর্ম

এ বছর পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮,৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

এ বছর পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮,৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করতে যাবেন। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

হজের প্রথম ফ্লাইট শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯জন যাত্রী নিয়ে শুরু হবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি।

এবার কমানো হয়েছে টিকিট মূল্য। গতবারের তুলনায় ১২ হাজার টাকা কমে টিকিট কিনতে পারছেন হজযাত্রীরা।

সৌদি আরবে এরই মধ্যে পৌঁছেছেন ১৭১ জনের মেডিকেল টিম।