সারাদেশ

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে এবং ভদ্রলোকেরা কখনও এই দলে যুক্ত হন না এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অতীতে সিরাজগঞ্জে তার বাসার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে এসে গতি বাড়িয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন। বর্তমানে কিছুটা ছাড় দেওয়ার সুযোগে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড আবার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য নিজেদের মধ্যেও কিছু দায় রয়েছে। দলের ঐক্য বজায় রাখতে ব্যর্থতা এবং কিছু মানুষের গোপন সমর্থনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ায় নিজেদের বড় ভাবার সুযোগ নেই। দেশকে এগিয়ে নিতে যুদ্ধকালীন মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং এতে দলের প্রতিটি নেতাকর্মীর সক্রিয় ভূমিকা জরুরি।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর এখন সেই ত্যাগের মূল্য দেওয়ার সময় এসেছে। অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত কেউ রক্ষা পাবে না বলেও সতর্ক করেন তিনি।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবার মধ্যে ঐক্য বজায় রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার নীতি অনুসরণ করেন, যা জিয়া পরিবারের শিক্ষা।