সারাদেশ

বঙ্গোপসাগরে টানা ৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:২৯ পিএম

বঙ্গোপসাগরে টানা ৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এ তথ্য নিশ্চিত করেন।

আইএসপিআর জানায়, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে মাঝসমুদ্রে আটকা পড়ে। এতে ট্রলারে থাকা ২৬ জন জেলে পাঁচদিন ধরে ভয়াবহ দুর্ভোগে পড়েন। খাবার ও পানির সংকটে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল জাহাজ দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি শনাক্ত করে জেলেদের নিরাপদে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বর্তমানে সবাই সুস্থ আছেন বলে জানায় নৌবাহিনী।

উদ্ধার হওয়া জেলেদের পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী আরও জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে, জাহাজ ও ট্রলার উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তারা নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।