সারাদেশ

বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ২
ছবিঃ সংগৃহিত

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফুলপুর উপজেলার বালিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কাকলি রাইস মিল-সংলগ্ন মহাসড়কে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ময়মনসিংহগামী সেনাবহরের গাড়ির সঙ্গে হালুয়াঘাটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। গাড়ি দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।