সারাদেশ

নবাবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

নবাবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বামী পরিত্যক্তা শায়েলা পারভীন (৩৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ (পিতার) বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শায়েলা উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর কালাইচড়া গ্রামের সরোয়ার উদ্দিনের মেয়ে।

শায়েলার মা আকতারা বানু জানান, রাত নয়টার দিকে সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। শায়েলা ও তার মেয়ে একই ঘরে থাকতেন। তবে ওই রাতে নাতনি তার (আকতারা বানু) সঙ্গে ঘুমায়। সকালে শায়েলাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই নুরুজ্জমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।