সারাদেশ

সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি, বেনাপোল বন্দরে চালান আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:৩২ পিএম

সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি, বেনাপোল বন্দরে চালান আটক
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা।

সোমবার রাত ১০টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে মাছটি নিলামে বিক্রি করা হয়েছে।

পণ্যচালানটির আমদানি কারক ছিল ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ছাড় করার কাজে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দেওয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।