সারাদেশ

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মনু, সম্পাদক শওকত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মনু, সম্পাদক শওকত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রবিউল কবির মনু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মীর্জা শওকত। একই সঙ্গে ৭১ টেলিভিশনের প্রতিনিধি এবিএস লিটনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব ভবনের নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর্জা শওকতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি খোকন আহমেদ, কৃষ্ণ কুমার চাকী, গোপাল মোহন্ত, জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক, রাসেল কবির, বর্তমান সহসভাপতি মনজুর হাবীব মনজু, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, কোষাধ্যক্ষ হাবীবুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ এবং সদস্য রবিউল হাসান বিপ্লব ও আব্দুল হান্নানসহ অন্যরা।

সভায় আগের দ্বিবার্ষিক কমিটিকেই পুনরায় নতুন কমিটি হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।