সারাদেশ

থানায় কোনো দালালি চলবে না: এমপি আজহারুল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

থানায় কোনো দালালি চলবে না: এমপি আজহারুল
ছবিঃ সংগৃহিত

রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষকে হয়রানি করতে থানাকে কেন্দ্র করে কোনো ধরনের দালালি চলতে দেওয়া হবে না। 

শুক্রবার (০৬ মার্চ) বিকালে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হলরুমে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। 

এটিএম আজহারুল বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যক্তি থানার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে এবং নানা ধরনের দালালির মাধ্যমে হয়রানি করে থাকে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর অবস্থান নিতে বলেছেন থানা কর্মকর্তাকে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান সরকার বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের কাছ থেকে কেউ দালালি বা অবৈধভাবে টাকা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় সেবা নিতে আসা মানুষকে কোনো ধরনের মধ্যস্থতাকারীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এসময় তিনি আরও বলেন- কোনো ব্যক্তি যদি থানার নাম ব্যবহার করে দালালি বা হয়রানি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।