সারাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:১৪ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস 
ছবিঃ সংগৃহিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবার দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী একটি বাস। 

গতকাল শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২ নারী আহতের খবর পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাহ পরাণ ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাস। ফেরিটি রাত ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাটে আসে। এ সময় বাসটি বিকল হয়ে যায়। স্থানীয়রা ধাক্কা দিয়ে বাসটি সচল করার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ফেরির দুই নারী যাত্রী আহত হয়।
 
দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, আমাদের ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসের বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়েছে। পরে ব্যাটারি পরিবর্তন করে বাসটি সচল করে ফেরিঘাট থেকে চলে গেছে।