সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন  
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইবুনালের বিচারক আলী মনসুর এ রায় দেন।

অন্যদিকে, অপর আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় ২ জনকে আসামি করে মামলা করেন নির্যাতিত শিশুর মা। আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।

এদিকে, মামলার বাদী নির্যাতিত শিশুর মা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।